চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৭ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:02 PM , April 14, 2021 গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৫ হাজার ৭০৮ জন। এসময়ে করোনায় ২ জন মৃত্যুবরণ করেছেন।বুধবার (১৪ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬৬ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।-বাংলানিউজইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৬৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।অন্যদিকে, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৬টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৪১৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩০৬ জন এবং উপজেলায় ১১১ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: