স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , এপ্রিল ২, ২০২১ আমিই আমি সামছুদ্দোহা ফরিদ আমি স্বাধীন নই কারো অধীন, আমি আমার,মনের রাজ্যের আমি নিজেই রাজা,অঘোষিত কিংবদন্তী। বিশাল আকাশ আমার মনের বিচরণ হৃদয় যেখানে মহাজাগরণ সাগরের গভীরতায় মম হৃদ স্পন্দন শুধুই সেখানে জোয়ারের সমীকরণ। আমার নির্বিঘ্নে পথ চলা আমার পথ আমি নিজেই রচি এখানে নেই কাহারো বলা কিংবা না বলা। মনের সকল শিকল কে ভেঙ্গে করি আমি তছনছ আমিই আমার হৃদয় মনের সবচেয়ে বড় বস। সব অপকর্মকে পা মাড়িয়ে যাই ওদের বিরুদ্ধে আমার জিহাদ আমি আমাকে জেনেছি খুলে দিয়েছি যত প্রতিবাদের বাধ। সময়ের স্রোতে বিহঙ্গ বাতাসের মত নির্বিচারে আমার পথ চলা ধোঁয়াশার ধুম্রজাল ভেংগে কাজ আমার অচেনাকে চেনা। আমি হাসি আমার মত করে কাঁদি ও আবার তেমন জেগে উঠে যখন তখন আবার প্রতিবাদী বিদ্রোহ মন। শেয়ার অন্যান্যবিষয়: