স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলা ভাষায় আরব আমিরাতের শুভেচ্ছা

প্রকাশিত: 9:26 AM , March 26, 2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লা আলী আল-হামুদী।

শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের অফিসিয়াল টুইটার আইডি থেকে এক টুইট বার্তায় বাংলা ভাষায় এই অভিনন্দন বার্তা জানান তিনি।

এসময় টুইট বার্তায় বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা’র ইংরেজি ভার্সন ‘প্রিজন ডায়েরি’ আব্দুল্লা আলী আল-হামুদী হাতে ধরে একটি ছবিও পোস্ট করেন।

Loading