পাঁচবিবিতে গাঁজা ও এ্যাম্পলসহ আটক ২ আতিকুর রহমান আতিকুর রহমান প্রকাশিত: 5:02 PM , March 25, 2021 জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও এ্যাম্পলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করছে পুলিশ।বুধবার রাত্রী ৮ টার দিকে পৌর সদরের পশ্চিম বালিঘাটার নিমতলী মোড়স্থ পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, পশ্চিম বালিঘাটার মৃত-আলাউদ্দিনের ছেলে মোঃ রনি (৩৬), ও একই এলাকার মৃত-আবেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০)।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ভারতীয় ইঞ্জেকশন (এ্যাম্পল), ২৫ পুড়িয়া ২০০ গ্রাম শুকনা গাঁজাসহ মোঃ রনি ও মোঃ আলমগীর হোসেনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক জয়পুরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শেয়ার অন্যান্যবিষয়: