ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পুন্ন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: 6:57 PM , February 13, 2021 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পীরগঞ্জ দলিল লেখক সমিতির ৫ বছর পূত্তি হওয়ার পর আবার নতুন করে এ নির্বাচন অনুষ্ঠিত হয় সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কার্য়ালয়ে। এ নির্বাচনে পুনরায় সভাপতি পদে জাহাঙ্গীর আলম ৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বনদ্ধী জয়নাল আবেদীন ২৭ ভোট পেয়ে পরাজিত হন। অপর দিকে আব্দুল করিম ৫৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বনদ্ধী মিনহাজ (সাগর) ৩০ ভোট পেয়ে পরাজিত হন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এ সাবরেজিস্টার অফিস উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পরিচালিত হয়। এই দলিল লেখক সমিতির মোট ভোট সংখ্যা ১০০ জন। শেয়ার অন্যান্যবিষয়: