যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন,আহত ছয়জন

প্রকাশিত: 11:02 PM , February 12, 2021

স্টাফ রির্পোটারঃ যশোর ও মাগুরা সড়কের গাইদঘাটে সড়ক দুর্ঘটনায় বাসচালক সেহাগ
মিয়া নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬
জন। এদের মধ্যে তিন জনের অবস্থা খুব
আশংকাজনক।
শুক্রবার (১২ফ্রেবুয়ারী)বাসচালক নিয়ন্ত্রন
হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা খেলে
এ দূর্ঘটনা ঘটে।ঘটনাস্হলে বাসচালক সোহাগ
মিয়া মারা যায়। নিহত বাসচালকের বাড়ি গোপালগঞ্জের কৌটালীপাড়া।বাবা নাম বাবুল
মিয়া।আহতরা হলেনঃ তেরখাদা উপজেলার
মন্ডলগাতি গ্রামের মীর শামীম আহমদের ছেলে
মীর মোহাম্মদ, খুলনার দিঘলিয়া উপজেলার
লাখকোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা
বেগম,চন্দ্রনিমোহর গ্রামের আলতার হোসেনের
ছেলে রিপন, যশোর সদরের জোদ রহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে কাজল ও চৌগাছা
উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী
নূরজাহান বেগম। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর
পেয়ে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল
হাসপাতালে ভর্তি করেন।

Loading