সেনবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:40 PM , February 12, 2021 মোঃ আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলার উত্তর দক্ষিণ শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ ফেব্রুয়ারি)সকাল ৭টায় সেনবাগ উপজেলা গনমিলনায়তনে উপজেলা কমিটির উত্তরের সভাপতি আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা (উত্তর)শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুর রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা কমিটির উত্তরের সেক্রেটারি মোঃ কামরুল হাসান ও দক্ষিণের সেক্রেটারি মাও. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কমিটির দক্ষিণ শাখার সভাপতি মাও: ইসমাঈল হোসেন। আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুর রহিম। শেয়ার সারা দেশবিষয়: