আশুলিয়ার ৪নং ওয়ার্ড হবে সিঙ্গাপুরের মতো উন্নত -হোসেন আলী মাস্টার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:12 PM , January 21, 2021 আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ৪নং ওয়ার্ড এলাকার বাসাইদে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করতে এসে দুই দুইবারের নির্বাচিত মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার এসব কথা বলেন ।এসময় তিনি আরো বলেন, আমি আমার প্রিয় এলাকাবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করেছি । এলাকাবাসী আমাকে ভালোবাসে । তাদের এই ভালোবাসাই আমার শক্তি । তাদের নিয়েই আমার এলাকাকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি । এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যেতে পারছি । এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি । তাই আমার এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা গার্মেন্ট শ্রমিকসহ সকল পেশার মানুষজন এখন নিরাপদে জীবন যাপন করতে পারছে । রাস্তাঘাট পাকা করে দেয়ায় এখন আর কাঁদা পেরিয়ে অফিসে যেতে হয় না ।আশুলিয়ার প্রবীন এই আওয়ামী লীগ নেতা জননন্দিত ইউপি সদস্য আরো বলেন বাংলাদেশের মানচিত্রে আমার ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডের মডেল হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য ।এলাকাবাসী জানায়, জননন্দিত ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার এলাকার রূপকার । তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ এলাকার শতভাগ নাগরিক সমস্যা সমাধানে সফল জনপ্রতিনিধি ও সমাজ সেবক ।সরেজমিনে গিয়ে দেখা যায় পুরোদমে চলছে বাসাইদ এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ স্থাপনের কাজ । এ সাপ্তাহেই সম্পন্ন হবে বাসাইদ মধ্যপাড়া থেকে বাসাইদ বাইদের নামা পর্যন্ত ১২০০ ফিট ড্রেন স্থাপন ও সড়কের ভরাট কাজ । এর আগেই এলাকার অন্যান্য পাড়া মহল্লার প্রয়োজনীয় সকল ড্রেন স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে । আরসিসি ঢালাইয়ে উন্নীত করার হয়েছে এলাকার প্রধান প্রধান সড়ক গুলো সহ পাড়া মহল্লার অলিগলি । শেয়ার ঢাকাবিষয়:আশুলিয়ার ৪নং ওয়ার্ড হবে সিঙ্গাপুরের মতো উন্নত -হোসেন আলী মাস্টার