তানভীর-আফ্রি’র ‘ইস্টিশন’ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 9:00 PM , January 21, 2021 ছবিতে তানভীর-আফ্রিআবহমান বাংলার লোকগাথা পল্লীর অপরূপ সৌন্দর্যের লীলা ভূমিতে বেড়ে ওঠা এক জোড়া তরুণ- তরুণীর প্রেমের আত্মকাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘ইস্টিশন’।মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কলাকুশলীরা। মাসুম রেজার লেখার মাধ্যমে শূন্যতা আর অপেক্ষার বার্তা নিয়ে জানান দিবে গল্পের পটভূমি। তবে বর্তমান বাস্তবতা ও সমসাময়িক জীবন প্রবাহের নাম ইস্টিশন। এটি একটি ত্রিভুজ প্রেমের বাস্তব চিত্ররূপ।ইস্টিশনে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর, অনন্ত হিরা, আফ্রি সেলিনা আফ্রি, সাহারিন ইসলাম, মুন্না, সুব্রত দা, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস.আই.ফারুক।বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে কমলাপুর রেল-স্টেশন থেকে চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। শেয়ার বিনোদনবিষয়: