ঘন কুয়াশায় আজও ফেরি বন্ধ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:27 AM , January 19, 2021 ঘন কুয়াশার কারণে আজও দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে নৌরুট দুটিতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।সোমবার দিবাগত রাত ১২টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচলও। এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।অন্যদিকে কুয়াশা পড়ায় নদী পারাপাররত ৭টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে। এসব ফেরি নদীতে নোঙর করে রাখা হয়েছে।বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাতে নদীতে কুয়াশা পড়ায় ফেরি চলাচল অসম্ভব হয়ে পরে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৭ ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলোর ২টি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। শেয়ার সারা দেশবিষয়: