বাউফলে ট্রলির ধাক্কায় শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: 4:32 PM , January 16, 2021

পটুয়াখালীর বাউফলে ট্রলির ধাক্কায় সৈয়দ মো. সরোয়ার (৩৩) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে পৌর সদরের সাব-রেজিট্রি অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোটরসাইকেলযোগে সদরের বাউফল সরকারি কলেজ এলাকার বাসা থেকে বাংলাবাজার যাওয়ার পথে একটি ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে তার। এ শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নামে স্থানীয় ছাত্র-শিক্ষকসহ অভিভাবক মহলে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

Loading