চট্টগ্রাম বিএনপির তিন নেতা বহিষ্কার

প্রকাশিত: 5:34 PM , January 10, 2021

চট্টগ্রাম দক্ষিণ জেলার তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতা হলেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস, সদস্য প্রফেসর শেখ মোহাম্মদ মহিউদ্দীন এবং মো. লেয়াকত আলী। রোববার (১০ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলী আব্বাস, সদস্য প্রফেসর শেখ মোহাম্মদ মহিউদ্দীন এবং সদস্য মো. লেয়াকত আলীকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মজিবুর রহমানকে দলে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সতর্ক করা হয়েছে।

Loading