পাঁচবিবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: 4:48 PM , January 10, 2021
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৭ টায় পৌর পার্কে উপজেলা আওয়ামীলীগের এবং উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে রেল স্টেশনস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন।

Loading