জাতীয় বেতারে এসএম শফিকের গান করলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ইউনুস আলী মোল্লা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:44 PM , December 30, 2020 বিনোদন প্রতিবেদক :বাংলাদেশ জাতীয় বেতারের ঢাকা কেন্দ্রে এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি এস এম শফিক এর লেখা গান গাইলেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীত প্রশিক্ষক ইউনুস আলী মোল্লা ।৩০ ডিসেম্বর বুধবার, বাংলাদেশ জাতীয় বেতারের সংগীত বিভাগ ঢাকা কেন্দ্রের আমন্ত্রণে এসে, এস এম শফিকের লেখা গান রেকর্ড করেন বহুমূখী প্রতিভাধর, প্রবীণ এই সংগীতজ্ঞ ।এ ব্যাপারে এস এম শফিক বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি, শ্রদ্ধেয় ইউনুস আলী স্যার আজ বাংলাদেশ জাতীয় বেতারে আমার লেখা গান রেকর্ড করেছেন, এটি আমার জীবনের বড় পাওয়া । আমি নিজেকে ধন্য মনে করছি । দেশের প্রথম সারির একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে আমার মত একজন নবীন গীতিকারের গান করে তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন । আমি তাহার কাছে শিখছি । তিনি সর্বসময়ই আমাকে উৎসাহ দেন । এবার বেতারে আমার লেখা গান গাওয়ার মাধ্যমে তিনি আমাকে আরো অনুপ্রাণিত করলেন । তিনি হলেন আলোকিত মানুষ গড়ার কারিগর । তাহার হাতধরে বাংলাদেশ ও ভারতে অনেক শিল্পী প্রতিষ্ঠিত হয়েছে । বিখ্যাত হয়েছে মনির খানের মতো অনেক সংগীতশিল্পী । তিনি একদিকে যেমন শুদ্ধ ধারার সংগীত পরিচালক ও সংগীত প্রশিক্ষক, আরেকদিকে তিনি জনপ্রিয় সংগীতশিল্পী । পাশাপাশি তিনি একজন গীতিকার হিসেবেও বিখ্যাত । “প্রেমের মর্ম বোঝেনা যে / মন দিওনা তারে / যার তার সাথে করলে পিরিত / কান্দায় বারে বারে” এমন অসংখ্য কালজয়ী গানের গীতিকারও তিনি । সব চেয়ে বড় কথা হলো, তিনি একজন আদর্শবান নক্ষত্র পুরুষ । ইউনুস আলী স্যার এর মতো প্রতিভাধর হাজার বছরে দুইএকজনই জন্ম নেয় । আমি তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি শেয়ার বিনোদনবিষয়:জাতীয় বেতারে এসএম শফিকের গান করলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ইউনুস আলী মোল্লা।