করোনায় আরও ৩৭ জনের প্রাণহানি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:38 PM , December 10, 2020 মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নয়জন নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৬৭ জনে।আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৬১ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৪৮৬ জন রোগী। এ নিয়ে মোট সুস্থতা লাভ করলেন চার লাখ ১০ হাজার ৪৫২ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০০টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ২৭ হাজার ৯২৯-এ।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। আর মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ২৩ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২৩ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের দুইজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন তিনজন।গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় দশ দিন পরে ১৮ মার্চ। সেই থেকে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩২৬ জন (৭৬ দশমিক ৪৫ শতাংশ) এবং নারী এক হাজার ৬৪১ জন (২৩ দশমিক শূন্য ৫৫ শতাংশ)। শেয়ার বাংলাদেশবিষয়: