স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:52 PM , November 28, 2020 ফিরোজ খানশরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পিছন থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার(২৮ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের পিছনে পরিত্যক্ত জায়গায় লাশটি মাটির সাথে মুখ গুঁজে পড়ে থাকাতে দেখা যায়।পরে স্থানীয় লোকজন ডামুড্যা থানায় ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদনের জন্য মরদেহেটি থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হোসেন সম্রাট তিন মাস হয় ডামুড্যা ফার্মসীর সেলসম্যানের কাজ ছেড়ে দেয়। পরবর্তীতে মাস দুই যাবত হাসপাতালের বাগানে মালির কাজ করতেন। এর পাশাপাশি ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের রোগীদের সেবাও করতেন। তবে এর জন্য রাকিব হোসেন সম্রাট কোন টাকাপয়সা নিতেননা। সে ছিল খুব সৎওপরোপকারী একজন মানুষ।তার নানি নার্গিস বেগম বলেন, বাবা গতকাল বিকালে নাতি আমার বাসায় আইছিল তারপর সন্ধ্যার সময় আমি আমার নাতিকে অনেক বার ফোনকরি তখন আমার নাতির মোবাইল বন্ধ পাই। সারা রাত আর তাকে ফোনে পাইনি, আইজ সকালে দেহি ওর লাশ।তোমার আমার নাতিরে ফিরায়া আইনা দাও।তার নানির দেয়া তথ্য মতে প্রতিদিন দুপুরে ও রাতে নানির বাসায় খাওয়াদাওয়া করে রাতে হাসপাতালে চলে আসতো এবং রাতে ঐখানেই থাকত।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি এবং লাশের ময়নাতদন্তের জন্য শরীরয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।এদিকে রাকিবের মৃত্যু নিয়ে ডামুড্যা বাজারের সর্বত্র কানা-ঘুষা চলছে যে, রাকিব হোসেন সম্রাটের মৃত্যু খুন,না-কি আত্মাহত্যা!ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি একটি যুবকের মরা দেহ পরে আছে। সাথে সাথে উদ্ধার করে লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে কিভাবে যুবকটির মৃত্যু হলো। শেয়ার সারা দেশবিষয়: