নেত্রকোণায় কৃষক বাঁচাও, দেশ বাঁচাও-২০২০ ইং শীর্ষক আলোচনা মো: রবিকুল ইসলাম রিপন মো: রবিকুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার প্রকাশিত: 6:33 PM , October 29, 2020 নেত্রকোণায় কৃষক বাঁচাও, দেশ বাঁচাও-২০২০ইং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) নেত্রকোণা জেলা কৃষক লীগ এর উদ্যোগে নেত্রকোণা ছোটবাজার আওয়ামীলীগ অফিসের কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যান মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি), জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক সাহা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল হুসেনসহ আওয়ামী লীগ ও কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শেয়ার সারা দেশবিষয়: