সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:34 AM , October 26, 2020 সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তার শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কমে গিয়েছে। প্লাটিলেটের সংখ্যাও অত্যন্ত কম। বেড়ে গিয়েছে ইউরিয়ার পরিমাণ।বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকলেও বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে।তাকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।সৌমিত্র চট্টোপাধ্যায় দু’ সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি।কিন্তু তার শারীরিক অবস্থা আবারও সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। তার ফলে তিনি বেশিরভাগ সময়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।সূত্র: আনন্দবাজার শেয়ার বিনোদনবিষয়: