নেত্রকোণায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

প্রকাশিত: 12:30 PM , October 7, 2020

মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,  নেত্রকোণা কোর্ট স্টেশন সংলগ্ন খামার বাড়িতে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৬০ জন কৃষক কৃষাণীকে কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় তাদের মাঝে ফলজ গাছের ছাড়া বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজি মোঃ আবদুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা। সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, নেত্রকোণা । প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ‍কৃষি বিষয়ক প্রশিক্ষক মো: সাইফুল ইসলাম।

Loading