চট্টগ্রামের ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার বদলি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:41 PM , August 31, 2020 চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ সাত ডিআইজিকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। বদলিপ্রাপ্ত অন্যদের মধ্যে পুলিশ একাডেমির, সারদা’র ডিআইজি মো. আব্দুল্লাহেল বাকী ও রাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমদকে সিআইডির ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার দায়িত্ব দেয়া হয়েছে। শেয়ার আইন-আদালতবিষয়: