রাজশাহীতে আনসার-আল ইসলামের এক সদস্য গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:35 PM , August 28, 2020 রাজশাহীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের ইসমাইল হোসেন (২৪) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামে ইসমাইলের বাড়ি। বাবার নাম গোলাম মোস্তফা।র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করে।শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।র্যাব জানায়, ইসমাইল হোসেনের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। শেয়ার সারা দেশবিষয়: