সাংবাদিক এস এম শফিক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:10 PM , January 24, 2025 এস এম শফিক । বাংলাদেশি লেখক, গীতিকার ও সাংবাদিকএস এম শফিক ( জন্ম-১৩ মার্চ ১৯৮৩) একজন বাংলাদেশী লেখক, গীতিকার ও সাংবাদিক । তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নের চিতরাটিয়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ আছিয়া খাতুন । এস এম শফিক ২০১০ সালে দৈনিক বাস্তবায়ন ও সাপ্তাহিক গণধ্বনি পত্রিকায় প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালে তিনি বাংলাদেশ জাতীয় বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন । এ পর্যন্ত তিনি অসংখ্য গান, ছড়া-কবিতা ও গল্প রচনা করেছেন । বাংলাদেশ জাতীয় বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারী রেডিও টিভিতে তাহার গান প্রচারিত হচ্ছে । জনপ্রিয় কন্ঠশিল্পী আশরাফ উদাস, ইউনুস আলী মোল্লা, বজলুর রশিদ, মোজাম্মেল হক ফকির, আবুল বাসার তালুকদার সহ রেডিও টিভির কন্ঠশিল্পীগণ তাঁর লেখা গান পরিবেশন করেন । ২০০৬ সালে কন্ঠশিল্পী সোলেমান বাপ্পির গাওয়া তাঁর লেখা প্রথম গানের এ্যালবাম ”সুদুরিকা” প্রকাশিত হয় । এস এম শফিক এর লেখা গানগুলোর মধ্যে কণ্ঠশিল্পী আশরাফ উদাসের গাওয়া “আউলা কেশে পরীর বেশে ঘাটে আইলো কে ” কণ্ঠশিল্পী মোজাম্মেল হক ফকিরের গাওয়া “মাঝি ভিড়াও তোমার নাও” কণ্ঠশিল্পী বজলুর রশিদের কন্ঠে “প্রেমে শুধু কাঁদায় ভবে” কণ্ঠশিল্পী ইউনুস আলী মোল্লার গাওয়া “উপর উপর মায়ারে তোর ভিতরে পাথর” কণ্ঠশিল্পী আবুল বাসার তালুকদারের গাওয়া “বছর ঘুইরা আইলো আষাঢ় গাঙে নয়া পানি” গান গুলো বেশ জনপ্রিয়। শেয়ার বিশেষ ব্যাক্তিত্ববিষয়: