ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , জুন ১৩, ২০২৬

ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

 

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৩ জুন) ঢাকার ধামরাই প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর ও পৌরসভায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ।

ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুনের সভাপতিত্বে উপজেলা চত্বরে বনজ ও পৌরসভায় চত্বরে ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ঢাকা -২০ ধামরাই আসনের এমপি ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

এ সময় উপস্থিত থাকেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, বন কর্মকর্তা নুরুজ্জামান, ধামরাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি,আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার ও পৌরসভার কর্মকর্তা গোলাম নবী সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীর গন।

ঢাকা -২০ ধামরাই আসনের এমপি তমিজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচির আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম হিসেবে আমরা যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি তাতে দেশ ও ধামরাইয়ে পরিবেশ রক্ষা ও সবুজয়ানে হয়ে উঠবে। তাই আমাদের বেশি বেশি করে খালি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। এছাড়া ওষুধি গাছ ও ফলজ বৃক্ষ করলে আমরা উপকৃত হব।

Loading