শীতার্ত মানুষের পাশে পটিয়া ব্লাড ফাউন্ডেশন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৬, ২০২৬
শীতার্ত মানুষের পাশে পটিয়া ব্লাড ফাউন্ডেশন চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন।

গত (০১ ফেব্রুয়ারি – ০৩ ফেব্রুয়ারি) পর্যন্ত পটিয়ার বিভিন্ন স্পটে ছিন্নমূল, ভবঘুরে, অসহায় মানুষের পাশে মানবিক সহয়তা নিয়ে দাড়াঁন, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

এতে পটিয়া ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা,পরিচালক মোঃ সোলাইমান ও এডমিন মোছাম্মদ ঝিনুক, শহিদুল ইসলামের তত্ত্বাবধানে টিম ভিত্তিক বিতরণে প্রধান সমন্বয়ক ছিলেন সাংবাদিক এস.এম এ জুয়েল, সহ সমন্বয়ক ছিলেন ব্যাংকার মোঃ হোসাইন, আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য সাইমুন শাকিল , জাহিদুল ইসলাম, আশিক চৌধুরী, নূর হোসেন, হাবিবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ইসমাইল, ফাহাদ আহমেদ, আফরিন, মেহেরুন্নেসা মনি,পারভীন চৌধুরী, তানাস চৌধুরী,সাবরিনা প্রমুখ।

পটিয়া আদর্শ স্কুল মাঠ থেকে বিতরণ কার্যক্রম শুরু করে পটিয়া রেলস্টেশন শহীদ ছবুর রোড,পটিয়া মেডিকেল সংলগ্ন এলাকাসহ পটিয়ার বিভিন্ন জনবহুল স্পটে এ কম্বল বিতরণ করা হয়।

পটিয়া ব্লাড ফাউন্ডেশন ইতিমধ্যে পটিয়া য় মানবিক কাজে দৃষ্টান্ত রেখে চলেছেন। বর্তমান এ অবক্ষয়ের যুগে রক্ত নিয়ে মানুষের পাশে দাঁড়ানো একটি বিশাল মহত্ত্বের কাজ। “মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে “এই স্লোগানকে সামনে রেখে কাজ করছেন পটিয়া ব্লাড ফাউন্ডেশন।রক্তদানসহ মানবিক কাজে সবার সহযোগিতা কামনা করেন পটিয়া ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

Loading