কালিহাতীতে বালু ব্যবসা নিয়ে বিরোধে হামলা, যুবক আহত মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী স্টাফ রিপোর্টার প্রকাশিত: 7:11 PM , December 13, 2025 টাঙ্গাইলের কালিহাতীতে বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে মো. শরিফ (২৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও দাবি পরিবারের।গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোষনা দক্ষিণপাড়া এলাকার বন্ধুর বাজারে এ ঘটনা ঘটে। আহতের বোন সাহিদা আক্তার জানান, পূর্ববিরোধের জেরে মুনসের আলী ও তার ছেলে নাইমসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে শরিফের ওপর লাঠি ও রামদা দিয়ে হামলা চালায়।স্থানীয়রা আহত অবস্থায় শরিফকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে কালিহাতী থানার এসআই সুকান্ত রায় জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শেয়ার অন্যান্যবিষয়: