যুবদল নেতা নয়নকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ।

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , ডিসেম্বর ৫, ২০২৫

ফরিদপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা না নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক শিক্ষকের মাথা ফাটিয়ে দিয়েছেন যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা। যা বাংলা ট্রিবিউন নামের প্রকাশিত হয়। নিউজ টি একবার ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকরা।

এবিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা, অভিভাবক ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বনওয়ারীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। কিন্তু শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে ভিতরে রেখে বিদ্যালয়ের কক্ষে তালা দিয়ে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা। এমন খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও অভিভাবকরা গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে। একপর্যায়ে শিক্ষকদের সাথে অভিভাবকদের হাতা হাতিতে জড়িয়ে পড়েন। হাতাহাতির একপর্যায়ে শিক্ষক রাজীব বিশ্বাস মাটিতে পড়ে পরে মাথা ফেটে যায়।

এ বিষয়ে ফরিদপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নয়ন কাজী বলেন বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার বনওয়ারীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের অভিভাবক ও আন্দোলনের শিক্ষকদের মাঝে হাতাহাতি হয়েছে। হাতাহাতিতে নাকি দুই একজন আহত হয়েছে।

এ সময় আমি বা আমার জাতীয়তাবাদী দলের কেউ এখানে উপস্থিত ছিলেন না। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয় যে কিছু অপ শক্তি ও মিডিয়ার ভাইয়া আমি ও আমার দলের কিছু নেতৃবৃন্দের নামে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে যা কোন ভাবে আমি কাম্য করি না। আমি আশা করি সাংবাদিক’রা যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রকাশ করুক।

আহত সহকারী শিক্ষক রাজীব বিশ্বাস বলেন এই ঘটনাটি নির্দিষ্ট কোন দলের পক্ষ থেকে হয়নি। এখানে শিক্ষক অভিভাবকদের ভুল বোঝাবুঝির কারণে একটি ঘটনা ঘটেছে। আমি শুনতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতা কর্মীকে এই ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করতেছে, এমন মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Loading