আজ রাতে ইসিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ , নভেম্বর ২৭, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করবেন।