সারাদেশের ন্যায় রামগড়ে সকল এমপিও ভুক্ত শিক্ষকদের চলছে কর্মবিরতি বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , অক্টোবর ১৩, ২০২৫ রামগড়ে সারাদেশের ন্যায় এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০% এর দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা, অপদস্ত ও রক্তাক্তের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী তৃণমূল শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ১৩ অক্টোবর থেকে চলছে কর্মবিরতি ( ক্লাসবর্জন)।এরই অংশ হিসেবে খাগড়াছড়ি’র রামগড় উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা ক্লাসবর্জনের মধ্য দিয়ে কর্মবিরতি পালন করছে।জানা যায়, দেশের ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। তারা সরকারি বেতন স্কেলে মূল বেতনের পাশাপাশি মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর উৎসব ভাতা পান মূল বেতনের অর্ধেক। শতাংশ হিসেবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করে আদেশ জারি করে অর্থ বিভাগ। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে মাঠে রয়েছেন। এদিকে – রামগড় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের দাবী দাওয়া পুরণ না হওয়া পর্যন্ত ক্লাসবর্জনসহ সকল কার্যক্রম এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। শেয়ার খাগড়াছড়িবিষয়: