নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় ফুটবল দল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:16 PM , September 11, 2025 নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমাণ্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে অতি সম্প্রতি নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বরের নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শেয়ার খেলাধুলাবিষয়: