আশুলিয়াবাসীর সেবা করতেই সরকারি চাকরি ছেড়েছিলাম – ডাঃ সালাউদ্দিন বাবু নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:37 PM , September 5, 2025 আশুলিয়া বাসীর সেবা করতে সরকারি চাকরি ছেড়ে দিয়ে ছিলামা, আশুলিয়ার মাটি ও মানুষের সেবাই জীবনের লক্ষ্য ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু । শুক্রবার( ৫সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার নয়ারহাট এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন । এসময় তিনি আরো বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিলো তুঙ্গে, সে কারণেই দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি, উন্নত বাংলাদেশ গড়ার কাজের জন্য তাকে জীবন দিতে হয়েছিল। বিএনপি ক্ষমতায় থাকলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, তাই দেশবাসী ধানের শীষে ভোট দেয়ার অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি।ভিডিও লিংক পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ আরও অনেকে। শেয়ার ঢাকাবিষয়: