ধামরাইয়ে পরিবেশ রক্ষায় স্নোটেক্সের সৌজন্যে এক হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২৫ ঢাকার ধামরাইয়ে পরিবেশ রক্ষা কার্যক্রম ২০২৫ এর আওতায় স্নোটেক্সে এবং সারা লাইফ স্টাইলের সৌজন্যে এক হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করে ধামরাই সোমভাগ ইউনিয়নের চাপিল উদীয়মান নবীন সংঘ ক্লাবকে। গত বৃহস্পতিবার স্নোটেক্সের প্রতিনিধি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ( প্রশাসন ) মোঃ আবু তালেব ধামরাই চাপিল উদীয়মান নবীন সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছে এক হাজার বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের কোষাধক্ষ্য মো: জামাল উদ্দিন ও কার্যকরী সদস্য মো: শফিকুল ওয়ারেছ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিভিন্ন জাতের গাছের চারা বিতরণের মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধী। এছাড়া উক্ত ইউনিয়নে প্রাথমিক স্কুলে পাঁচশত গাছের চারাও বিতরণ করে। শেয়ার সারা দেশবিষয়: