রামগড়ে পানিতে ডুবে নীরব নামের এক শিশুর অকাল মৃত্যু বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১, ২০২৫ খাগড়াছড়ির রামগড়ের কালাডেবা সুইচ গেটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. নিরব (১৩) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। মোঃ নিরব রামগড় উপজেলার ৫নং ওয়ার্ড লামকুপাড়ার মো. লিটনের ছেলে। স্থানীয়রা জানান , সোমবার দুপুরে খবর পেয়ে ওই শিশুকে উদ্ধারে নামে রামগড় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা। তারা তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামগড় ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে ঢাকা থেকে বেড়াতে আসা মো. নিরবের বাবা লিটনের বন্ধুর ছেলেসহ তিনজন একসঙ্গে কালাডেবা সুইচ গেটে বেড়াতে যায়। সেখানে গোসল করতে নেমে দীর্ঘক্ষণ নিখোঁজ থাকলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খরব দিলে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে যায়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন জানিয়েছেন, সুইচ গেটে গোসলে নেমে গভীর পানিতে শিশুটি নিঁখোজ হয় এবং ডুবে গিয়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকলে ময়নতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে। শেয়ার খাগড়াছড়িবিষয়: