খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ , আগস্ট ২৫, ২০২৫ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২৪ আগস্ট । ছবি: বিএনপি মিডিয়া সেলবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সাক্ষাৎ করেছেন।রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় যান পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। এ সময় তাঁদের মধ্যে দুই দেশের মানুষের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।এ জেড এম জাহিদ বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে, ভবিষ্যতে যাতে দুই দেশের মানুষের সম্পর্ক আরও স্বাভাবিক এবং আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে, সে কথা হয়েছে। তবে বাংলাদেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি বলে দাবি করেন বিএনপির এই নেতা।এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়া যেহেতু অসুস্থ, বাসায় আছেন, তাই তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং কুশল বিনিময় করতে তাঁরা (পাকিস্তান প্রতিনিধিদল) এসেছিলেন। তাঁরা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষ থেকে ওনাকে (খালেদা জিয়া) শুভেচ্ছা জানিয়েছেন।বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া ও ইসহাক দারের সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ তিনজন এবং পাকিস্তান প্রতিনিধিদলে ছয়জন উপস্থিত ছিলেন। শেয়ার রাজনীতিবিষয়: