সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায় তারাই তিনশ’ আসনে প্রার্থী ঘোষণা করেছে

প্রকাশিত: 7:55 PM , August 21, 2025

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, ইতোমধ্যে তারাই তিনশ’ আসনে প্রার্থী ঘোষণা করেছেন।

দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কীভাবে—প্রশ্ন তুলে তিনি বলেন, পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজন নাই।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলাল বলেন, যারা বলছেন নির্বাচন হতে দেওয়া হবে না—এগুলো তারা তাদের বয়স, আবেগ এবং অপরিপক্বতার কারণে বলছেন।

দেশের মানুষ এখন পান্তাভাত পানি দিয়ে খেতে পারছে না, অথচ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাতবিরাতে হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন। তো তাদের কথাবার্তায় কতটা গুরুত্ব দেওয়া উচিত, তা আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন করা উচিত

Loading