“আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় ____ কর্মী সমাবেশে নেতারা স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , জুলাই ৩, ২০২৫ Oplus_131072আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও দলীয় কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বেনাপোলের ০৫ নং পুটখালী ইউনিয়নে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার, ৩ জুলাই (২০২৫), পুটখালীর বারোপোতা মাদ্রাসা মাঠে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আঃ কাদের মেম্বার । এতে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।[caption id="attachment_112405" align="alignnone" width="300"]এ সময় নেতারা বলেন “আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে প্রতিটি ইউনিয়ন থেকে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে। [caption id="attachment_112406" align="alignnone" width="300"]সময় এসেছে ঐক্যবদ্ধ হবার। দলের ভেতরের বিভাজন, অভিমান ও গ্রুপিং ভুলে সব নেতা-কর্মীকে একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আন্দোলন ও নির্বাচনের জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। [caption id="attachment_112407" align="alignnone" width="300"] Oplus_131072কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন , আবুল হাসান জহির — সভাপতি, শার্শা উপজেলা বিএনপি, আলহাজ্ব নুরুজ্জামান লিটন — সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিকুল হাসান তৃপ্তি —সাবেক সংসদ সদস্য Iএসময় আরো উপস্থিত ছিলেন খায়রুজ্জামান মধু — প্রধান উপদেষ্টা, মোস্তফা কামাল মিন্টু — যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু — সাংগঠনিক সম্পাদক–১, মোঃ সালাউদ্দিন — সাংগঠনিক সম্পাদক–২, তাজউদ্দীন — যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী শাহীন — সহ-সভাপতি, আব্দুল মজিদ — সহ-সভাপতিশার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, ইমদাদুল হক ইমদাদ (সদস্য সচিব) বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু ৷শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন,সেলিম হোসেন আশা (সদস্য সচিব)শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সবুজ হোসেন খান (সদস্য সচিব) বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ মোইমিনুল সাগর (সিনিয়র যুগ্ম আহ্বায়ক) শেয়ার বাংলাদেশবিষয়: