আশুলিয়ায় সন্ত্রাসী সাঈদের ফাঁসি ও দালাল রিয়াজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ , জুন ২৩, ২০২৫ filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.51458335, 0.51458335); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 104.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সালেহীন খাঁন সাঈদ ওরফে পিস্তল সাঈদের ফাঁসি ও দালাল রিয়াজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামবাসী । আজ ২৩ জুন সোমবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের আদর্শগ্রামে আনারকলি সড়কের মাজার রোড এলাকায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন থেকে স্থানীয়রা জানান , সঈদ দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার আদর্শগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের ওপর নিপীড়ন নির্যাতন ও চাঁদাবাজি করে আসছিল । চাঁদা না দিলে বাড়িঘর ভাঙচুর , নিরিহ মানুষের জমি দখল করার মতোও অনেক ঘৃণ্যতম ঘটনা ঘটিয়েছে সে । সাঈদের রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনী, তাদের দিয়ে এলাকার অলিগলিতে গড়ে তুলেছিল মাদকের আস্তানা । এছাড়াও সাঈদ এলাকার কিশোর গ্যাং লালন পালন সহ চুরি ছিনতাইয়ে জড়িতদের সংগঠিত করে এলাকায় অপরাধ করিয়ে আসছিল । সঈদ একধিক হত্যা মামলা সহ অসংখ্য মামলার আসামি । গ্রেফতার এড়াতে সাঈদ মামলার বানিজ্যের দালাল খ্যাত স্থানীয় ইয়াবাখুর রিয়াজের মাধ্যমে তদবির করিয়ে এলাকায় বহাল তবিয়তেই অপরাধ কর্ম চালিয়ে আসছিল, গতকাল ঢাকা জেলা পিবিআই সাঈদকে আটক করার খবরে এলাকাবাসী অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে। মানববন্ধনে তাঁরা বলেন আশুলিয়ার এই পেশাদার সন্ত্রাসী পিস্তল সাঈদের ফাঁসি ও তাঁর মদদদাত দালাল রিয়াজ সহ তাঁর ক্যাডার বাহিনীকে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। শেয়ার ঢাকাবিষয়: