পটিয়ায় প্রতারণা ও হুমকির অভিযোগে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৪, ২০২৫ চট্টগ্রাম পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামে প্রতারণা ও প্রাণনাশ হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী এক প্রবাসী পরিবার।গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মালিয়ারা বাজার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রবাসী মোঃ আলম অভিযোগ করেন আলম এবং তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীন হুমকির সম্মুখীন। প্রতারক, ভূমিদস্যু, দালাল, জাল দলিলের জনক আওয়ামী নেতা ইলিয়াছ এবং তার ছেলে তারেক প্রতিনিয়ত আলম এবং তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। ইলিয়াছ ২০২০ সালে বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গা রেজিস্ট্রি নিয়ে দিবে বলে আলমের কাছ থেকে বিভিন্ন দফায় ১৫ লক্ষ টাকা গ্রহণ করেন। তার বিনিময়ে সরলতার সুযােগ নিয়ে বিভিন্ন বেড়াজালে ফেলে প্রতারণার আশ্রয় নিয়ে জায়গা রেজিস্ট্রি করে দেয়। পরবর্তী সময়ে জায়গাগুলো তাদারকি করলে আলম দেখে যে, জায়গার ০৩ গুণ বশি টাকা তার থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় ইলিয়াছ। ভেজাল জায়গা জাল-জালিয়াতি পূর্বক ইলিয়াছ সঙ্গীয় অন্যান্যদেরকে নিয়ে জায়গা রেজিস্টি করে দেয়। যার কারণে আলম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটিয়া, চট্টগ্রামে ইলিয়াছ এবং তার সহযােগিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।আলম আরো বলেন ইলিয়াছ এবং তার ছেলে তারেক উক্ত মামলার বিষয় জানতে পেরে, আমাকেসহ আমার পরিবারের সদস্যদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে আসছে এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। যার কারণে আমি পরিবার নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভূগছি। ইলিয়াছ বর্তমানে গ্রামে একজন চিহ্নিত প্রতারক। জাল দলিল সৃজন করে সে একাধিক পরিবারকে ভিটিবাড়ি ছাড়ার পায়তারায় লিপ্ত রয়েছে। যার ফলশ্রুতিতে তার বিরুদ্ধে বর্ণিত মামলায় ছাড়াও একাধিক মামলা চলমান রয়েছে। ভুক্তভোগী আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ভন্ড, সিরিয়াল ইলিয়াস এবং ছেলে তারেকের কঠিন বিচারের লক্ষ্যে সার্বিক সহযােগিতা কামনা করেছেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ শওকত, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী আহমদ, নেজাম বাপ্পি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেয়ার অন্যান্যবিষয়: