রাজনৈতিক দলের আচরণ বিধি ও সীমানা পুনর্নির্ধারণে কমিশন সভা আগামীকাল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , জুন ১৮, ২০২৫ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আগামীকাল ১৯ জুন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তাঁর সভা কক্ষে সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।আজ বুধবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, বৃহস্পতিবার, সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।সভার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে শেয়ার জাতীয়বিষয়: