আশুলিয়ায় স্ত্রীর মোবাইল ছিনতাইয়ে বাঁধা দেয়ায় স্বামীকে হত্যা: খুনী গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ , জুন ১২, ২০২৫

আশুলিয়ায় এক নারী গার্মেন্টস শ্রমিকের মোবাইল ছিনতাইয়ের সময় বাধা দেয়ায় স্বামীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও লিংক

আজ ১২ জুন বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপস আরাফাতুল ইসলাম। তিনি জানান, গেল দশ‌,ই জুন জাহিদা খাতুন ওরফে বন্যা ও তার স্বামী খোকন মিয়া রংপুর থেকে গাড়িযোগে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড ভোররাত তিনটার দিকে নামেন। এসময় পেশাদার ছিনতাইকারী মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানা তাদেরকে ধরে নগদ টাকা-পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় ঐ নারীর স্বামী খোকন মিয়া ছিনতাইয়ে বাধা দিলে ওই ছিনতাইকারী তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে যান পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্ ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ সেই দিনেই তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভোররাতে হত্যাকারী মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ ওরফে রানাকে গ্রেফতার করে । দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Loading