আশুলিয়ার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ মেহেদী হাসান

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ , জুন ৬, ২০২৫
ডাঃ মেহেদী হাসান আজাদ। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন বিএনপি

নিউজ ৭১অনলাইন,আশুলিয়া (সাভার) প্রতিনিধি:
ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব এর পক্ষ থেকে আশুলিয়ার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান আজাদ।

শুভেচ্ছা বাণীতে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ডাঃ মেহেদী হাসান আজাদ বলেন , সকল হিংসা বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব কুরবানী। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা আর বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সকলে মিলে সুন্দর থাকা। ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

ডাঃ মেহেদী হাসান আরো বলেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যেমন চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় বারবার নির্বাচিত ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য, জননন্দিত জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে প্রিয় আশুলিয়ার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক ।

Loading