প্রয়াত বিএনপি নেতা আলাল চেয়ারম্যানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ , মে ২৯, ২০২৫ নিউজ ৭১অনলাইন, ঢাকা উত্তর: সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলাল চেয়ারম্যানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ মে বৃহস্পতিবার বিরুলিয়া ইউনিয়নের আকরানে মরহুমের বাড়ী সংলগ্ন মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে স্বরণ সভায় অংশ নেন হাজারো মানুষ।মরহুম মাহমুদুল হাসান আলাল সাভার থানা বিএনপির সাবেক দুইবারের সভাপতি ও বিরুলিয়া ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।মৃত্যু বার্ষিকীতে অনুষ্ঠিত এ স্মরন সভায় মরহুম আলালের ছোট ভাই সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এছাড়াও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাভার থানা যুবদলের সাবেক সভাপতি ডালিম হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, সাভার থানা বিএনপির সাবেক সদস্য আলমগীর, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ তাইজুল ইসলাম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, মাহমুদুল হাসান আলাল ছিলেন জনবান্ধব নেতা। মানুষের বিপদে আপদে ছুটে যেতেন তাদের পাশে। স্থানীয়রা তাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সাভার থানা বিএনপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর তার সাংগঠনিক দক্ষতা আর দূরদর্শী চিন্তার কারণে সাভার থানা বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়েছিল। তার মৃত্যুতে সাভার বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।পরে মাহমুদুল হাসান আলালের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টানা বৃষ্টি উপেক্ষা করেও বিরুলিয়া ইউনিয়নসহ আশেপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য মরহুম মাহমুদুল হাসান আলাল ২০২০ সালে ২৯ মে শুক্রবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শেয়ার ঢাকাবিষয়: