সাভারে একদিনে দুই লাশ উদ্ধার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ , মে ১২, ২০২৫ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী ও সিএন্ডবি এলাকা থেকে একই দিনে পৃথক দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ মে ) সকালে ও দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ দু’টি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ বেতারের কেপিআই দেয়ালের পাশে ময়লার মধ্যে প্রায় পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে ছিল। লাশের বাম চোখ ও কপালে আঘাতের চিহৃ রয়েছে। অপরদিকে মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে আরো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর ধারনা, অটোরিকশা ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ গেছে দুই অজ্ঞাত ব্যক্তির। ঘটনা দু’টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। এছাড়াও তাদের পরিচয় সনাক্ত করতে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। শেয়ার ঢাকাবিষয়: