রামগড়ে অবৈধ বালু উত্তোলনের কারনে দুই ব্যবসায়ীর ২ লক্ষ টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , এপ্রিল ২৪, ২০২৫

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় দুই ব্যাক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে বালু ব্যবসায়ী মো: সামসু ও বাবুল মিয়াকে ২(দুই) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ১নম্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজিরটিলা নামক স্থানে বালু উত্তোলনকারীর সাথে জড়িত দুই ব্যক্তিদ্বয়কে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করে নেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়,অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় উক্ত দুই ব্যক্তিকে এ অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতীত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলনে কোন প্রকার ছাড় দেয়া হবে না। অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান ,আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে।

Loading