ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা যুবদল নেতা তাইজুল ইসলাম নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ , মার্চ ২৯, ২০২৫ মোঃ তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলনিউজ ৭১অনলাইন, সাভার: ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম ।শুভেচ্ছা বাণীতে যুবদল নেতা মোঃ তাইজুল ইসলাম বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আল্লাহর অশেষ রহমত ও বরকতময় শান্তি এবং সমৃদ্ধি ।যুবদল নেতা তাইজুল ইসলাম আরো বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যেমন চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় বারবার নির্বাচিত ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য, জননন্দিত জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠন আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে আমার প্রিয় আশুলিয়ার সর্বস্তরের জনগণসহ দেশ ও দেশের বাইরের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক। শেয়ার অন্যান্যবিষয়: