পটিয়ায় সাংবাদিক পরিবারের জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 3:39 AM , March 7, 2025
চট্টগ্রাম পটিয়া বড়লিয়া গ্রামের মৌলবীর হাট খানবাড়ির এক সাংবাদিক পরিবারের জায়গা দখলের অপচেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার।

সাধারণ ডায়েরী সূএে জানা য়ায় বিবাদী
মােহাম্মদ মাহাবুব আলী খান (৬০) জোরপূর্বক পূর্ব পরিকল্পিতভাবে জবর দখল করে বেআইনীভাবে সেমিপাকা ঘর নির্মাণ করছে।
এতে সাংবাদিক আজম খানের ভাই বাদী মােহাম্মদ বাহাদুর খান (৬২) বাধা প্রদান করতে গেলে বিবাদী মাহাবুব আলী খান তাকে অকথ্য ভাষায় গালমন্দ সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শণ পূর্বক হুমকি প্রদান করে। এতে তিনি তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদী গায়ের জোর দেখাইয়া তাদের বসতবাড়ি দখলে পায়তারায় লিপ্ত আছে।

এ বিষয়ে সাংবাদিক আজম খান বলেন,পলাতক স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খাঁন তার জামাতা আনিসসহ আমার পৈত্রিক বাড়ী ভিটা জবর দখল করতে দীর্ঘদিন যাবৎ ধরে পায়তারা করে আসছে। এর ধারাবাহিকতায় আমাদের জায়গায় অবৈধভাবে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জোরপূর্বক দখলের অপচেষ্টা করে। তখন আমার ভাই প্রতিবাদ করলে প্রাণনাশসহ মিথ্যা মামলার হুমকি দেয়। এতে আমার ভাই পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি আরো বলেন আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতা ভুগছি। তারা আমাদের পৈতৃক ভিটা অবৈধভাবে দখলের অপচেষ্টা করছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Loading