আশুলিয়ায় রাতের আঁধারে জমি জবর দখলের পাঁয়তারার অভিযোগ

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে জমি জবর দখলের পাঁয়তারা চালানো সহ জমির মালিককে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে একটি কারখানার ম্যানেজারের বিরুদ্ধে। এবিষয়ে ১১ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী জমির মালিক মোঃ মানিক মিয়া । জিডি নং ১১৭৬ ।

মানিক মিয়া জানান , আগুলিয়া থানাধীন আউকপাড়া মৌজাস্থিত আরএস ১৪ নং খতিয়ানের আরএস ১৫৪ নং দাগের ০৭ শতাংশ সম্পত্তি আম-মোক্তার নামা দলিল মূলে তিনি ভোগ দখল করে আসছেন । তাঁর জমির পাশেই গড়ে উঠা স্যানটিক বাংলাদেশ কোম্পানী নামক কা অর্থরখানার জেনারেল ম্যানেজার মাসুদুর রহমানের নজর পরে তাঁর এই ৭ শতাংশ জমির উপর । জমিটি মাসুদুর রহমান নিজের কব্জায় নিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধুসর যুবলীগ ক্যাডার সুমন সহ এলাকার ভুমি দস্যুদের নিয়ে নানারকম পাঁয়তারা চালানো শুরু করে । জমিটি তাদের কাছে নাম মাত্র মূল্যে বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং আমার অনুমতি না নিয়েই রাতের আঁধারে তাঁরা আমার জমিতে মাটি ভরাট করে বাউন্ডারি দেয়ার চেষ্টা চালায় । পরে তিনি নিজের জমি রক্ষা করতে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং-১৬১/২৪, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৪৫ । পিটিশন মামলা দায়ের করার পর বেশ কিছুদিন সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় ছিল বলে জানান মানিক মিয়া । সর্বশেষ ০৮/০২/২০২৫ ইং তারিখ বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় মাসুদুর রহমান ও সুমন গংরা আবারো মানিক মিয়ার জমির কাছে নির্মাণ সামগ্রী নিয়ে এসে জমিটি জবর দখলের জন্য বাউন্ডারি দেয়ার চেষ্টা করে । এসময় তিনি খবর পেয়ে জমিতে গিয়ে বাধা নিষেধ করলে ভূমিদস্যুরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমিটি জোর পূর্বক জবর দখল করে নিবেই মর্মে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। সেই সাথে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ারও হুমকি দিয়ে চলে যায় । এরপর থেকে তাঁরা রাতের আঁধারে অল্প অল্প করে আমার জমির সীমানা ঘিরে বেড়া নির্মাণ করতে থাকে বলে জানান মানিক মিয়া । এমতাবস্থায় তিনি নিজের জমি ও জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেন জানান মানিক মিয়া । নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন মানিক মিয়া ও তার পরিবার ।

এবিষয়ে জানতে জিএম মাসুদুর রহমান ও সুমনের নাম্বারে কল দিলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Loading