গঠন হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:55 PM , November 18, 2024 প্রতীকী ছবিসাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত, শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন । কমিশনে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) একজন থাকবেন । তবে কে থাকছেন তাঁর নাম এখনও জানা যায়নি।মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, গণমাধ্যম কমিশন অবিলম্বেই কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সকল মতামত ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে চূড়ান্ত হয়েছে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন। দশ সদস্যের নারী অধিকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক। এদিকে, অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে চূড়ান্ত করা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের ১২ সদস্যের নাম। অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে ৮ সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশনের বাকি সদস্যদের নামও চূড়ান্ত করেছে সরকার । শেয়ার জাতীয়বিষয়: