অন্তর্বর্তী সরকারের ১০০ দিন১৩ হাজার বদলি, ১২ হাজারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ , নভেম্বর ১৭, ২০২৪ জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডিঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ‘সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের ১৯ হাজার ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি, ১৩ হাজর ৪২৯ জনকে বদলি এবং ১২ হাজার ৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে। কুখ্যাত সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই আইনের অধীনে হওয়া সেসব মামলা মানুষের মত প্রকাশের অধিকারের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও ১৩৩টি আইন, বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে এবং ৩৫৩টি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শেয়ার জাতীয়বিষয়: