পটিয়ায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামাল লুট এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ , নভেম্বর ১৪, ২০২৪ চট্টগ্রাম পটিয়ায় সম্প্রতিক সময়ে চুরি ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, অপতৎপরতা ব্যাপক হারে বেড়ে গেছে। রাত নামলেই প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে কোন না কোন ঘটনা ঘটছে। চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় চরম আতংঙ্ক বিরাজ করছে জনমনে। ইতিমধ্যে গরু ডাকাতি, স্বর্ণের দোকানে ডাকাতিসহ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত (১৩ নভেম্বর) রাতে হাইদগাওঁ দিঘির পাড় এলাকায় জসীম স্টোর নামীয় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা মালামাল লুটের ঘটনা ঘটেছে। দোকান ঘরের সম্মুখে লােহার গ্রিলে তালা ভেঙ্গে দোকানের ভিতর থেকে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মুদি মালামাল এবং ক্যাশ ডেক্স ভেঙ্গে নগদ ১ লক্ষ ৮৩ হাজার টাকা নিয়ে যায়।এ বিষয়ে দোকানের মালিক মােঃ ওয়াসিম (৩৮) বাদি হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন দেনা করে ঋন দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি । রাত হলে দোকানে নগদ টাকা প্রায় সময় রাখি । চুরির রাতে টাকা গুলো ক্যাশ বক্সে রেখে বাসায় যায়। সকালে দোকান খুলতে এসে দেখি পিছন দরজার তালা ভেঙ্গে এ-ই সর্বনাশ। তিনি আরো বলেন নিঃস্ব হয়ে গেলাম। এ চাপ মানিয়ে নিতে পারব কিনা জানি না। আমাদের হাইদগাওঁ এলাকায় ইদানিং রাত ১২ টার পর অপরিচিত কিশোরের উৎপাত বেড়ে গেছে তাদের কিছু বলা যায় না। চুরির ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন চুরির অভিযোগ পেয়েছি। আমাদের থানা পুলিশ তৎপর রয়েছে চোর ও ডাকাত চক্রদের ধরতে। শেয়ার অন্যান্যবিষয়: