১৮ বছর পর নিজ এলাকায় আসছেন ওয়াদুদ ভূইয়া, চতুর্দিকে সাজ সাজ রব বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , নভেম্বর ১০, ২০২৪ ওয়াদুদ ভুইয়ার রামগড়ে আগমন উপলক্ষে দীর্ঘ ২০ বছর পর নিজ আবাসভূমিতে আসছেন ওয়াদুদ ভূইয়া। তিনি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সাবেক এমপি এবং বর্তমানে জেলা বিএনপির সভাপতি।তার আগমনে দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের মনে আনন্দের জোয়ার বইছে।আগামীকাল সোমবার ২ টার সময় রামগড় বাসষ্টেশনে বিএনপির উপজেলা পৌর শাখা ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যেগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দিবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সম্প্রীতি সমাবেশ সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা বিএনপি। এদিকে তার আগমনের খবর পেয়ে উৎফুল্ল নেতাকর্মীরা শনিবার বিকেলে আনন্দ মিছিল করেছে।মিছিলটি রামগড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।এছাড়াও সমবাবেশস্থলে তৈরি করা হয়েছে বিশালাকৃতির দৃষ্টিনন্দিত মঞ্চ। শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা সম্মিলিত বিভিন্ন রংবেরঙের ব্যানার ও ফেস্টুনে মঞ্চের আশপাশসহ পুরো বাজার ছেয়ে গেছে।সমাবেশে রেকর্ড পরিমাণ জনসাধারনের উপস্থিতি নিশ্চিত করতে পাড়ায় পাড়ায় প্রচার মাইকিং, উঠান বৈঠকসহ ঘরে ঘরে গিয়ে বিরামহীন প্রচারনা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।ওয়াদুদ ভূইয়া বলেন,বিগত সরকারের সন্ত্রাসীদের বাধার কারনে আমি আমার নিজ এলাকায় আসতে পারিনি এমনকি আমার বড় ভাই বেলায়েত হোসেন ভুইয়ার জানাযায় এলে তখনও বোমাবাজির মাধ্যমে বাধার সৃষ্টি করে।তারা মুলত আমাকে জনগনের ভালবাসা থেকে দুরে রাখার জন্য নিজ এলাকায় আসতে দেয়নি।এ বিয়য়ে রামগড় উপজেলা বিএনপির সেক্রেটারী শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু জানান, সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান আগামীকালের রামগড়ের জনসভা স্মরণ কালের স্মরণীয় হয়ে থাকবে। শেয়ার খাগড়াছড়িবিষয়: